স্যালাইনের অতিরিক্ত দাম, ৯২ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২০

ডেঙ্গুর প্রকোপে দেশে বেড়েছে স্যালাইনের চাহিদা। এই সুযোগে দাম বেশি রাখছেন অসাধু ব্যবসায়ীরা। আবার কেউ স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করে মজুত করছেন। এসব অভিযোগে সারাদেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ৪০টি টিম ৫৩টি ওষুধের মার্কেটে অভিযান চালায়। এতে ৯২টি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্যালাইনের কারসাজি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদফতরের চারটি টিম। স্যালাইনের অতিরিক্ত দাম, ৯২ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করায় ঢাকা মহানগরীতে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও ১৫ প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। মোট এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঝর্ণা মেডিক্যাল নামে একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখানে স্টকে স্যালাইন নেই বললেও পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আশপাশের ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ওপর একটি টিম। সেখানে একটি ফার্মেসি সাময়িক বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম