রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪

রাজধানীতে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই জন আহত হন। তারা হলেন– শামছুর রহমান (২২) ও মো. রিপন (১৮)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে শামছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে আলাদা দুটি ঘটনায় আহত হন তারা। আহত শামছুর রহমান রাজধানীর বেসরকারি ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার স্বজনরা জানিয়েছেন, তার বাসা মিরপুরের মনিপুরে। বাবার নাম সরোয়ার, মা শামসুন নাহার।

শামসুর রহমানের স্বজনরা জানান, সে ধানমন্ডি শংকর এলাকায় একটি ক্লাস করতে যাচ্ছিল। মিরপুর থেকে 'মিরপুর লিংক' বাসে উঠেন। পথিমধ্যে রাত পৌনে ৮টার দিকে, মানিক মিয়া এভিনিউ ও ধানমন্ডি গভ: বয়েস স্কুলের সামনের রাস্তায় চলন্ত বাসে জানালা দিয়ে তার মোবাইলটি টান দেয় ছিনতাইকারী। সে দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেয়।

কিছুদূর যেতেই কয়েকজন ছিনতাইকারী একত্রিত হয়ে তার ওপর উল্টো হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা । 

খবর পেয়ে শেরে বাংলা নগর থানার পুলিশ হাসপাতালে ছুটে আসেন। ওই থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। ছেলেটির অবস্থা এ মুহূর্তে গুরুতর। তার রক্তের প্রয়োজন। অপারেশনের প্রস্তুতি চলছে। 

একই দিন রাতে নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকার টেইলার্সের দোকানের এক কর্মচারী কাজ শেষে আজিমপুরে বটতলা এলাকার বাসায় যাচ্ছিল। রাত ১০টার দিকে আজিমপুর এলাকায় হয়ে যাওয়া পথে মোবাইলে কথা বলছিলেন রিপন। এ সময় ৫ থেকে ৬ জন যুবক তার পথরোধ করে। ছিনতাইকারীরা তার মোবাইল চাইলে সে দিতে না চাইলে মারধর করে। ছুরি দিয়ে আঘাত করে নগদ অর্থসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তার ভাই ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

/এআইবি/আরটি/এলকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম