ড. ইউনূস ইস্যুতে বিশ্বনেতাদের বিবৃতিতে বিএসএমএমইউ’র শিক্ষক-চিকিৎসকদের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া কয়েকজন নোবেলজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীলসমাজের ১৬০ জন বিশ্বনেতার চিঠির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৫৫৫ জন শিক্ষক ও চিকিৎসক। রবিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক ও চিকিৎসকদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানের ৯৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করে থাকে। ফলে অযাচিতভাবে বিচারাধীন মামলার বিষয়ে এ ধরনের বিবৃতি বা চিঠি প্রদান স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ, যেটা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে হুমকিস্বরূপ। তদুপরি, এ ধরনের বিবৃতি শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত আইনি বিধানাবলির সম্পূর্ণ পরিপন্থী।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আবার একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন, সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। বিচার বিভাগ স্বাধীন থাকা সত্ত্বেও রাজনীতি ও বিচার বিভাগকে এক করে ঘোলাজলে মাছ শিকার করার প্রচেষ্টা আমাদেরকে ব্যথিত করছে।’

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে এ ধরনের অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ, দেশের সব নাগরিকের সঙ্গে চিকিৎসক সমাজও এহেন বিবৃতিকে কখনোই মেনে নেবে না।’ এ ধরনের বিবৃতির পেছনে গোপন ও দুরভিসন্ধিমূলক রাজনৈতিক উদ্দেশ্য নিহিত রয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসক সমাজ মনে করে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম