তৃতীয় মেট্রোরেলের নির্মাণকাজ ১৬ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০

রাজধানীর ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন-৫) নর্দান রুটের নির্মাণকাজের উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ১৬ সেপ্টেম্বর। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিডিউল না পাওয়ায় ওই দিন নির্মাণকাজের উদ্বোধন করা হচ্ছে না। এটি হবে দেশের তৃতীয় মেট্রোরেল।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান এমআরটি-৫ (নর্দান রুট) এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান।

প্রকল্প পরিচালক বলেন, ওই দিন (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধনের জন্য সময় দিতে পারবেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। নতুন করে সময়সূচি ঠিক করে প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এই মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতালপথে আর সাড়ে ৬ কিলোমিটার অংশ নির্মাণ করা হবে উড়ালপথে। এই মেট্রোরেলের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।

এর আগে গত ২০ আগস্ট সংবাদ সম্মেলন করে এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজ উদ্বোধনের কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম