অপরাধীর কৌশল মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই: সিআইডি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:২১

বিজ্ঞানভিত্তিক তদন্তের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, অপরাধীর পরিবর্তিত কৌশল মোকাবিলায় প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নাই।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি সদর দফতরে ক্রিমিনাল ইন্টিলিজেন্স অ্যানালাইসিস কোর্স ও সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
সিআইডি প্রধান বলেন, ‘অপরাধীরা যতই নতুন নতুন কৌশল গ্রহণ করুক না কেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে তাদের আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব। ’

চার সপ্তাহ মেয়াদি ক্রিমিনাল ইন্টিলিজেন্স অ্যানালাইসিস কোর্সটিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া ১২ দিনব্যাপী সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কোর্সটিতে অংশগ্রহণ করেন সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তা। 

এই কোর্সে ফেক ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট, ডিলিট, হ্যাক, ইউজার শনাক্ত, ই-মেইল হিডার, ম্যালওয়্যার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, আইপিটিএসপি নম্বর, আইএসপি লগ ও আইপিডিআর অ্যানালাইসিসসহ আইপি কল স্পুপিং, লোন অ্যাপস, অনলাইন বেটিং ও গ্যাম্বলিং, অনলাইন শেয়ারিং প্ল্যাটফর্ম বার্ন সিডি, মোবাইল বেজ সোশাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও ছিলেন ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) শেখ নাজমুল আলম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মো. ইমাম হোসেন এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক