মুগদায় গৃহবধূর ঝুলন্ত লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৬

রাজধানীর মুগদায় একটি বাসায় মিথিলা আক্তার মেঘলা (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়। মুগদা থানার থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা জানান, খবর পেয়ে রবিবার রাত ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই জানান, মুগদার জান্নাতবাগে থাকতেন মিথিলা আক্তার মেঘলা ও তার স্বামী মো. সান্ত। প্রেমের সম্পর্কের সূত্র ধরে চার-পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। এই বিয়ে নিয়ে উভয় পরিবারের মতবিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের কারণে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে মেঘলা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

তিনি আরও জানান, বাথরুমের কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে তার স্বামী তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের শান্তকে থানায় আটক রাখা হয়েছে।

মেঘলার বড় বোন মীম আক্তার অভিযোগ করেন, শান্ত বিয়ের পর থেকে তার ছোট বোনকে অনেক নির্যাতন করতো। সে কারণেই সে মৃত্যুর পথ বেছে নিয়েছে। আমরা শান্তর বিচার চাই।

 

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম