দেশে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৫

বাংলাদেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা সুসংহত করা ও রাসায়নিক দুর্ঘটনা রোধে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত ব্যবস্থাপনা সম্পর্কে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেশনের (এসডব্লিউসি) ২১তম সাধারণ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।

ইতোমধ্যে বাংলাদেশে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট সংক্রান্ত দুর্ঘটনায় সাড়া দেওয়ার জন্য বাহিনীগুলো থেকে গঠিত কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) কাজের পরিধি চূড়ান্ত করা হয়েছে।    এছাড়া সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে। দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসিডব্লিউসি’র সঙ্গে নিবন্ধনের জন্য ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। বিএনএসিডব্লিউসি'র নির্বাহী সেল থেকে এ তথ্য জানানো হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যুগোপযোগী করে নেওয়া পদক্ষেপগুলো সভায় উপস্থাপন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেশনের (এসডব্লিউসি) ২১তম সাধারণ সভা মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় বিএনএসিডব্লিউসি'র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন। বিএনএসিডব্লিউসি'র সদস্যরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশ (সিডব্লিউসি)-কে অধিকতর কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০তম সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে করণীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা  হয়েছে।

এছাড়া বিএনএসিডব্লিউসি'র বিশেষজ্ঞ পরিদর্শন দল বেনাপোল স্থল বন্দর পরিদর্শনের ফলাফল ও রাসায়নিক নিরাপত্তার স্বার্থে বন্দর কর্তৃপক্ষের করণীয় বিষয়ে সভাকে অবহিত করা হয়। চট্টগ্রাম বন্দরের মতো অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করার ব্যাপারে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান বিশেষ দিক নির্দেশনা দেন। চেয়ারম্যান রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোকে প্রস্তুত করা এবং চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যসহ দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান