যুগ্ম কমিশনার বিপ্লব সরকারের পরিচয়ে টাকা চাইছে প্রতারক চক্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ০০:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০০:২৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকারের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে টাকা চাইছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৪ অক্টোবর) রাতে বিপ্লব কুমার সরকার নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমার পুরনো ছবি ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন লোকজনকে মেসেজ পাঠিয়ে এবং পরিচয় দিয়ে টাকা চাইছে। যা আমার ব্যক্তিগত জীবনে খুবই বিব্রতকর।’ প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

কেউ পুলিশ পরিচয়ে কারও কাছ থেকে টাকা চাইলে, না দেওয়ারও পরামর্শ দেন এই ডিএমপির এই কর্মকর্তা। সেই সঠিক তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

এর আগে, বিপ্লব কুমার সরকার তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসে জানান, নিচের মোবাইল নম্বরটি দিয়ে একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে ফোন করে টাকা চাচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম