ডেমরায় অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ১৩:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৩:২৯

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় এক যাত্রীসহ অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ডেমরা মেন্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শাহ আলম ভূঁইয়া (৬০) ও সাধবিন ইসলাম শাওন (২৮) শাহ আলম ভূঁইয়া ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকায় থাকতেন। তিনি ইস্টার্ন হাউজিংয়ের চাকরি করতেন। কুমিল্লার বড়ুয়া উপজেলার বাসিন্দা ছিলেন তিনি। শাওন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। বর্তমানে সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হোসেন সুমন এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার রাতে নন্দীপাড়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ডেমরার বাসায় ফিরছিলেন শাহ আলম। মেন্দিপুর এলাকায় এলে দ্রুত গতির একটি বাস তাদের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে শাহ আলম ঘটনাস্থলেই মারা যায়। চালক শাওন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সময় এবং বাস চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম