টরন্টোতেই আসাদ চৌধুরীর জানাজা ও দাফন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ০০:১০আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০০:১১

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী (৮০) কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খ্যাতিমান এই কবির মরদেহ দেশে আনা হচ্ছে না। কানাডার টরন্টোতেই তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার কবির পরিবারের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, কানাডার স্থানীয় সময় শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে তাকে দাফন করা হবে।

বুধবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় কানাডার টরন্টোর আসোয়া শহরের লেকরিচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি আসাদ চৌধুরী।

জানা যায়, মাসখানেক আগে কবির এনজিওগ্রাম করে দুটি ব্লকের ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়। এরপর তিনি বাসায় ছিলেন। হঠাৎ তার শরীর খারাপ করলে আসোয়ার হাসপাতালটিতে ভর্তি করা হয়। তার ফুসফুস ও হার্ট দুটিরই খুব জটিল অবস্থা ছিল।

কবি আসাদ চৌধুরী কয়েক বছর ধরে পরিবার নিয়ে টরন্টোতে বসবাস করছেন। তার দুই ছেলে ও এক মেয়েও থাকেন সেখানে।

প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’–এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন তিনি।

আরও পড়ুন-

কবি আসাদ চৌধুরী আর নেই

/আরআইজে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি