বাংলাদেশে প্রতিবন্ধী যুবকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কাঠামোর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের একটি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারগুলো, নেতৃত্ব ও সংগঠন, যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা এবং গণতন্ত্র ও অন্তর্ভুক্তির ওপর বিভিন্ন সেশন আয়োজন হয়।
প্রকল্পের পরিচালক ও ফিজিক্যালি-চ্যালেঞ্জেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইউথ নেটের টিম লিড নাজমুস সাকিব, প্রতিবন্ধী অধিকার কর্মী আমজাদ হোসেন, ডাকসুর নির্বাচনে গঠিত স্বতন্ত্র জোটের আহ্বায়ক ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অরণী সেমন্তী খান, প্যারিটি এডুকেশনের প্রতিষ্ঠাতা জে এইচ শুভ্র বিভিন্ন সেশনে অংশ নেন।
প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, নবগঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব নাহিদ ইসলাম, ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য যোশিয় সাংমা চিরল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবির সদস্য সচিব উমামা ফাতেমা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অটিজম বিষয়ক উপসম্পাদক আনোয়ারুল কবির দিপু।
ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন।









