রাস্তার মাটি খননের সময় গ্যাস লিকেজ থেকে আগুন, ৫ শ্রমিক দগ্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১১:২৩আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১১:২৩

রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদী এলাকার নামাপাড়ায় ওয়াসার নতুন লাইন সংযোগের জন্য রাস্তায় মাটি খননের কাজ চলছিল। কাজ করার সময়ে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

পরে তাদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। দগ্ধরা হচ্ছেন, সিয়াম, মেহেদী, মমিন, দেলোয়ার, ও জুয়েল। তাদের সবার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধরা সবাই আশঙ্কামুক্ত। 

তিনি জানান, দগ্ধদের মধ্যে জুয়েলের শরীরের ৮ শতাংশ, মেহেদীর ৫ শতাংশ ও সিয়ামের ২ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন জনকে ভর্তি করানো হয়েছে। আর আব্দুল মমিন ও দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

ওই কাজের সুপারভাইজার আনিসুর রহমান জানান, ওয়াসার নতুন লাইন লাগানোর জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব ঠিকাদারের অধীনে মাটি খননের কাজ করার সময়ে তিন ফিট খননের পর শ্রমিকরা গ্যাসের গন্ধ পায়।

শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, এদের মধ্যে একজন এই গন্ধ গ্যাসের কিনা বোঝার জন্য ম্যাচের কাঠি জ্বালাতেই সেখানে জমা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনিস্টিউটে নেওয়া হয়। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম