বিচারপতি ইনায়েতুর রহিমের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ২১:২১আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২১:২১

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার না করলেও, তার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট পাওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (১০ অক্টোবর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে ওই ভুয়া অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ফেসবুক ব্যবহার করেন না। কিন্তু তার নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুকে খোলা এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট তার এবং সুপ্রিম কোর্টের জন্য বিব্রতকর।

তা ছাড়া এ ধরনের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে সন্ত্রাসী বা অবৈধ কার্যকলাপ ঘটানোর আশঙ্কাও রয়েছে। যে কারণে দ্রুত তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম