রাজধানীতে কোথায় কীভাবে ছিনতাই হয়, খুঁজে ব্যবস্থা নেবে টাস্কফোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৩, ১০:৪৪আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৪

ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ করে নগরবাসীকে নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গঠন করেছে ১৯ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স। ডিএমপি সদর দফতরের উপকমিশনার (ক্রাইম বিভাগ) শচীন চাকমাকে সভাপতি করে ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্সে থাকবেন ডিএমপি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম-১) একজন, ডিএমপির আটটি অপরাধ বিভাগের আটজন অতিরিক্ত উপকমিশনার, গোয়েন্দা পুলিশের আটজন অতিরিক্ত উপকমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার/সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) একজন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সই করা এক অফিস আদেশে গত ৭ অক্টোবর ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়।

অফিস আদেশে জানা যায়, ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে, সে সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিরোধ ও ছিনতাই সংঘটিত হলে ছিনতাইকারীকে আইনের আওতায় আনা এই টাস্কফোর্সের উদ্দেশ্য।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মহানগরীর সাম্প্রতিক অপরাধ কার্যক্রম পর্যালোচনায় দেখা যায় যে বিভিন্ন থানা এলাকার ছিনতাই সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে। ছিনতাইয়ে জড়িতদের আদালতে সোপর্দ করার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িত হয় তারা। ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ এবং অপরাধ-ভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় ছিনতাই প্রতিরোধে টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম