ঢাকা মেডিক্যালে পাঁচ সন্তানের জন্ম, মারা গেলো একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ১৫:২৩আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫:২৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তান জন্ম দেন নরসিংদীর এক গৃহবধূ। জন্মের পর পর তাদের একজন মারা যায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কোনও রকম সার্জারি ছাড়াই স্বাভাবিক ভাবে পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজি চালকের স্ত্রী মানসুরা বেগম (২২)। তিনি এ দিন সকাল ৮টায় প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।

ইনডোর মেডিক্যাল অফিসার সাবিহা সুলতানা বলেন, জন্মের কিছু সময় পর একটি কন্যাশিশু মারা যায়।

তিনি জানান, নরমাল ডেলিভারি হওয়া বাকি চার শিশু নবজাতক ইউনিটে ভর্তি রয়েছে। তাদের মধ্যেটি একটি ছেলে ও তিন মেয়ে। অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। ২৬ সপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। এদের মধ্যে একজনের ওজন এক কেজি। বাকি তিনজন ৯০০ গ্রাম, ৮০০ গ্রাম ও ৬০০ গ্রাম। তারা ইনকিউবেটরে রয়েছে। আমরা সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মাও ভর্তি রয়েছে।

হাসপাতালে উপস্থিত শিশুদের দাদি কারিমা বেগম বলেন, দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। আগে কোনও সন্তান ছিল না, এই প্রথম। খুশির পাশাপাশি কষ্টেও আছি। শিশুগুলো জন্মের পর তাদের কোলেও নিতে পানিনি। যাকে নিয়েছি, সে মৃত। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম