গতবারের চেয়ে এবার আরও ভালোভাবে পূজা উদযাপন হবে: নৌ পুলিশ প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৪

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। যেকোনও প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ সব সময় পাশে থাকবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নৌ পুলিশের হেডকোয়ার্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোনও মহল যেন ঝামেলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে। পানিতে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নৌ পুলিশ বিশেষ ভূমিকা পালন করবে।

নৌ পুলিশ প্রধান বলেন, পূজামণ্ডপে কোনও নারী যেন ইভ টিজিংয়ের শিকার না হয়, সে জন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। কোনও ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি যেন না হয়, সে জন্য বিসর্জন ঘাটগুলোয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি বিসর্জন ঘাটে স্বেচ্ছাসেবক রাখতে হবে। যারা সাঁতার জানে এমন কয়েকজনকে বাছাই করতে হবে। গতবারের চেয়ে এবার আরও ভালোভাবে পূজা উদযাপন হবে বলে মনে করেন তিনি। 

তিনি আরও বলেন, নামাজের সময়ে সাউন্ড একেবারে বন্ধ রাখার চেষ্টা করা হবে। যাতে নামাজে সমস্যা সৃষ্টি না হয়। এ ছাড়া পরীক্ষার্থী যারা আছেন, তাদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। তবে যেসব ধর্মীয় রীতিনীতি রয়েছে, সেগুলোয় কোনও বাধানিষেধ নেই।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, নদীতে জলদস্যুতা ও ডাকাতির সময় অনেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। নৌপথে আগে যে ভয় ছিল, এখন তা অনেকাংশেই কমে এসেছে। বাংলাদেশের সব নদীকে আমরা নিরাপদ করতে সক্ষম হব।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম