ঢাকেশ্বরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আবির হাকিম
১৮ অক্টোবর ২০২৩, ১২:১৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:১৩

দরজায় কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চণ্ডীপাঠ, ঢাকের বোল, শঙ্খের শব্দ আর উলুধ্বনিতে আমন্ত্রিত হবেন দেবী দুর্গা।

শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গাকে বরণ করতে ইতোমধ্যেই সাড়া পড়েছে পাড়ায় পাড়ায়। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পূজা উপলক্ষে শেষ মুহূর্তের কাজ চলছে জাতীয় মন্দির রাজধানীর ঢাকেশ্বরীতেও।

বুধবার (১৮ অক্টোবর) সরেজমিনে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে দেখা যায়, সেখানে চলছে পূজা উদযাপনের প্রস্তুতি। একদিকে চলছে মঞ্চ, প্যান্ডেল আর তোরণের নির্মাণের কাজ। অন্যদিকে বালু দিয়ে খানাখন্দগুলো ভরাটের পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। পুরোপুরি প্রস্তুত না হওয়ায় মণ্ডপের পাশেই রাখা হয়েছে নির্মাণসামগ্রী।

রং করা শেষ হলে ষষ্ঠীর আগেই মন্দিরে নতুন প্রতিমা বসানো হবে

ঢাকেশ্বরীর প্রতিমা রক্ষণাবেক্ষণে নিয়োজিত পুরোহিত বরুণ জানান, ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু রং করা বাকি আছে। রং করা শেষ হলে ষষ্ঠীর আগেই মন্দিরে নতুন প্রতিমা বসানো হবে।

পূজার আয়োজনের পাশাপাশি মন্দির এলাকায় দেখা গেছে, আয়োজকদের ব্যস্ততাও। প্রতিবছর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল লাগানো, চেয়ার সরবরাহ এবং মঞ্চের কাজ করে আরজু ডেকোরেটর। এবারও এসব কাজের দায়িত্ব প্রতিষ্ঠানটির।

আরজু ডেকোরেটরের স্বত্বাধিকারি জীবন চৌধুরী জানান, দুই সপ্তাহ আগে থেকেই তারা কার্যক্রম শুরু করেছেন। আগামীকালের মধ্যেই মঞ্চ, প্যান্ডেল আর তোরণের নির্মাণকাজ শেষ হবে। মাঠে বাঁশের বেড়া দেওয়া ও চেয়ার বসানোর কাজসহ অন্যান্য কাজও পূজা শুরুর আগেই শেষ করতে পারবেন বলে জানান তিনি।

মন্দিরের সার্বিক প্রস্তুতির বিষয়ে ঢাকেশ্বরী মন্দিরে পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের প্রস্তুতি শেষের দিকে। ষষ্ঠী বোধনের আগেই প্রস্তুতি শেষ হয়ে যাবে।

ঢাকা মহানগরে পূজা হবে ২৪৫টি মণ্ডপে

তিনি আরও জানান, গত দুই বছর ধরে পূজামণ্ডপে স্পনসর করছে ইস্পাহানি মির্জাপুর। এ বছর স্পনসর করেছে প্রতিষ্ঠানটি। মন্দির প্রাঙ্গণে স্পনসর প্রতিষ্ঠানের কয়েকটি দোকান এবং আগে থেকে থাকা ছয়টি দোকান থাকবে।

পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার (২০ অক্টোবর) দুর্গা দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা, পরদিন শনিবার মহাসপ্তমীবিহিত পূজা, রবিবার মহাষ্টমীবিহিত পূজা, সোমবার মহানবমীবিহিত পূজা এবং মঙ্গলবার দশমীবিহিত পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসেবে চলতি বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা মহানগরে পূজা হবে ২৪৫টি মণ্ডপে।

/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম