সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে নতুন শঙ্কা

উদিসা ইসলাম
২২ অক্টোবর ২০২৩, ০০:০২আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০০:০২

সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৬ জনের পরিবার ও আহত ২৫ জনকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে। এখন থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে তদন্ত করে ক্ষতিপূরণের অর্থ দেবে বিআরটিএ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় থেকে ১৯ অক্টোবর এ ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেওয়া হলেও এই ক্ষতিপূরণ নিয়ে নতুন করে নানামুখী শঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন, তারা টাকা পেয়েছেন, কিন্তু এটা ক্ষতিপূরণ কিনা জানেন না। অ্যাক্টিভিস্টরা বলছেন, এই যে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের পার্থক্য ভিকটিম পরিবার বুঝছেন না, সেটা ক্ষতিকর। আর যাত্রী কল্যাণ সমিতির দাবি— এ পরিমাণ অন্তত ১০ লাখ টাকা হতে হবে।

এমন প্রক্ষাপটে আজ  রবিবার (২২ অক্টোব) পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করতে যাচ্ছে।দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয় এবং প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হতে থাকে।

নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। ফলে ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।’

টাকা পেয়েছিক্ষতিপূরণবুঝি না

গত জুন মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নে ফুটবল খেলোয়াড় বহনকারী শিক্ষার্থীদের একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে ওই ইউনিয়নের লালবাগ গ্রামের মো. মোরশেদ, মো. শাহীন, মো. সাকিব, মো. ফয়সাল, সোহেল নামে পাঁচ স্কুলছাত্র নিহত হয়। এছাড়া আহত হয় আরও  ১৫ জন।

ক্ষতিপূরণের টাকা বুঝে পেয়েছেন কিনা প্রশ্নে নিহত সাকিবের মা কুলসুম বেগম বলেন, ‘না ক্ষতিপূরণ- টূরণ পাই নাই।’ কোনও টাকা কেউ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন।’ কত টাকা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘যারা নিহত পরিবার তাদের পাঁচ লাখ, আহতদের তিন লাখ ও দেড় লাখ।’ সেই টাকাই যে ক্ষতিপূরণের টাকা সেটা জানানো হলে তিনি বলেন, ‘ক্ষতিপূরণটূরণ জানি না। আমার তিন সন্তান। বড় মেয়ে এইচএসসি দেবে, ছোটটা ক্লাস সিক্সে, মাঝখানে সাকিব ছিল, এখন নাই। এই টাকা আমার কাজে লাগবো।’

কীভাবে জানলেন যে, ছেলে নিহতের ঘটনায় টাকা পাওয়া যাবে, প্রশ্নে সেই দুর্ঘটনায় নিহত শাহীনের বাবা মোহাম্মদ মোহন বলেন, ‘আমাদের বলা হয়েছিল— এক মাসের মধ্যে আবেদন করতে হবে। একটা ফরম দেওয়া হয়। সঙ্গে আরও  কিছু কাগজপত্র দিতে হয়েছে। আমাদের জানা ছিল না টাকার বিষয়ে। আমার ছেলেকে তো হারিয়েছিই। যে টাকা পেয়েছি, তা দিয়ে কিছু খরচপাতির ব্যবস্থা হবে।’

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানির তথ্য মিলেছে। সরকারের স্বাস্থ্য অধিদফতর বলছে, সড়কে প্রতি দিন ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটছে। এ তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৩৬০ জন মানুষের প্রাণহানি হচ্ছে। প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আহত হচ্ছে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে থাকে। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু।

দীর্ঘদিন ধরে দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ নিয়ে কাজ করছেন গার্মেন্ট ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ। তিনি এ ধরনের আর্থিক সহায়তার বিরোধিতা করে বলেন, ‘ক্ষতিপূরণ হতে হবে নিয়ম মেনে। আর্থিক থোক বরাদ্দ দিয়ে পরিবারগুলোর প্রতি অন্যায় করা হচ্ছে। একজন ব্যক্তি জীবদ্দশায় যে পরিমাণ অর্থ আয় করতে পারে, সেটা হিসাব করে ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করতে হবে।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, এই উদ্যোগকে ক্ষতিপূরণ না বলে আর্থিক সাহায্য বলা ভালো। তিনি বলেন, ‘আমাদের দেশে যারা সড়ক দুর্ঘটনার শিকার হন, তাদের ৯০ শতাংশের চিকিৎসায় জনপ্রতি এক লাখ থেকে ১২ লাখ টাকা ব্যয় হয়। সেখানে আহতরা এক লাখ টাকা দিয়ে কী করবে? যিনি আহতাবস্থায় বেঁচে থাকেন, তিনি আর কাজ করতে পারবেন— এমনটা নিশ্চিত বলা যায় না। তাহলে তারা তিন লাখ টাকা দিয়ে কী করবে?’ তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো ১২৬ জনকে সহায়তা দেওয়া হয়েছে। বছরে হতাহতের সংখ্যা প্রায় ১০ হাজার। বাকিরা জানেই না কীভাবে আবেদন করা যায়। পুরো প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রচারণার দরকার আছে।’

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবির বিষয়ে সিদ্ধান্ত দেবে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড। সরকারের কাছ থেকে অনুমোদনের পরিপ্রেক্ষিতে বোর্ড ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে সড়ক আইন প্রণয়নের চার বছরেরও বেশি সময় পর গত ২৭ ডিসেম্বর কর্তৃপক্ষ এই বিধির ওপর একটি গেজেট প্রকাশ করে।

/এপিএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম