মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের এক আসামির শর্তসাপেক্ষে জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ২০:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:৪৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আব্দুর রশিদকে স্বাস্থ্যগত কারণে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিনে থাকাকালে মামলার শুনানির দিন তাকে আদালতে উপস্থিত থাকতে হবে এবং গ্রামের বাড়িতে থাকলেও কোনও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি মামলার সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা সাক্ষীকে কোনও ধরনের হুমকি দিতে পারবেন না বলে শর্ত দিয়েছেন আদালত।

আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর ঋষিকেশ সাহা। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

পরে প্রসিকিউটর হায়দার আলী জানান, এ মামলায় মোট পাঁচজন আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে ছিলে। এর আগে, তিনজনের জামিন হয়েছে। আজ বাকি একজনের জামিন হলো। বাকি এক আসামি মারা গেছেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের