মেট্রোরেলে সংরক্ষিত কোচে স্বস্তি নারীদের

জুবায়ের আহমেদ
২৫ অক্টোবর ২০২৩, ১০:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:০০

মেট্রোরেলের প্রথম কোচটি শুধু নারীদের জন্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নারীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেল কর্তৃপক্ষের এ উদ্যোগ। এতে স্বস্তি ফিরেছে নারী যাত্রীদের মধ্যে। তারা বলেন, ঢাকায় গণপরিবহনে চলাচলে নারীদের যে ভোগান্তি পোহাতে হয়, সেখানে এক স্বস্তির জায়গা তৈরি করে দিয়েছে মেট্রোরেল।

সোমবার (২৩ অক্টোবর) মেট্রোরেলের উত্তরা উত্তর-আগারগাঁও রুটের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়—স্টেশনে নারীদের মেট্রোরেলে উঠানামার জন্য সংরক্ষিত গেট রয়েছে। এই গেটে ও প্ল্যাটফর্মের ওপরে নির্দেশিকা দেওয়া রয়েছে। সচেতন নারী যাত্রীরা আগে থেকেই সংরক্ষিত অংশে এসে মেট্রোরেলের জন্য অপেক্ষায় থাকেন। স্টেশনে মাইকে বারবার প্রচার করা হচ্ছে—সামনের কোচ নারীদের জন্য সংরক্ষিত। ভুল করে কোনও পুরুষ সংরক্ষিত কোচের সামনে এসে দাঁড়ালে উপস্থিত নিরাপত্তা সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন।

এখনও অনেক নারী যাত্রী সংরক্ষিত কোচ সম্পর্কে জানেন না সংরক্ষিত কোচ ব্যবস্থাকে স্বাগত জানিয়ে কথা ইসলাম নামে এক নারী যাত্রী বলেন, 'এটা বলার অপেক্ষা রাখে না যে মেট্রোরেলে আলাদা কোচ ব্যবস্থা নারীযাত্রীদের জন্য কতটা স্বস্তির ও নিরাপদের। ভিড় থাকলেও এক কোচে যখন সবাই নারী, তখন সেই অস্বস্তি ফিলটা আর থাকে না।

শায়লা আক্তার নামে চাকরিজীবী আরেক নারী যাত্রী বলেন, 'জ্ঞান হবার পর থেকেই দেখে আসছি ঢাকার গণপরিবহনে যাতায়াত করা আমাদের জন্য কতটা ভোগান্তির। কত যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এখনও। এরকম বাস্তবতায় মেট্রোরেলের মতো একটা সার্ভিস পাওয়া এবং সেখানে নারীদের জন্য আলাদা কোচ—অভাবনীয় উদ্যোগ। সরকারকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। শুধু বলবো, চলাচলের সব ক্ষেত্রেই নারীদের জন্য যেন এরকম সুশৃঙ্খল ব্যবস্থা রাখা হয়। তাহলে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি আরও বাড়বে বলে আমি মনে করি।'

নারী যাত্রীরা মনে করেন, সংরক্ষিত কোচের বিষয়ে আরও প্রচারণা দরকার প্রয়োজন আরও প্রচারণার

যেসব নারী যাত্রীর মেট্রোরেলের সংরক্ষিত কোচ সম্পর্কে জানা রয়েছে, তারা নিয়মিতই তা ব্যবহার করছেন। তবে এখনও অনেক নারী যাত্রীর সংরক্ষিত কোচ সম্পর্কে জানা নেই। ফলে ভিড় ঠেলে অন্যান্য কোচে উঠে থাকেন। এমনকি অনেক পুরুষ যাত্রীও এই বিষয়ে জানেন না। ফলে ভিড়ের মাঝে তারাও নারীদের কোচে উঠে পড়েন। তাই এ বিষয়ে আরও প্রচারণা দরকার বলে মনে করেন নিয়মিত যাতায়াত করা নারী যাত্রীরা।

নিয়মিত যাতায়াত করা শাম্মি আহমেদ নামে এক যাত্রী বলেন, 'এখনও অনেক নারী যাত্রী আছেন, যারা সংরক্ষিত কোচ সম্পর্কে জানেন না। প্রায়ই কাউকে না কাউকে কৌতূহল নিয়ে জিজ্ঞাস করতে দেখেছি। আবার কিছু পুরুষ যাত্রী আছেন, ভিড়ের মধ্যে নারীদের কোচে উঠে পড়েন। তখন আমরা বললে তিনি কোচ চেঞ্জ করে পাশের কোচে চলে যান। প্রচারণা চালালে মেট্রোরেলে নারী যাত্রীরা আরও সুফল পাবেন বলে তিনি মনে করেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম