যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ২৩:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২৩:৩৮

রাজধানীর মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারে সময় অজ্ঞাত বাসের ধাক্কায় মো. মেহেদী হাসান (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে, বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনে দুর্ঘটনার শিকার হয়েছে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।

মৃতের মামা মো. ওয়াহিদ বলেন, ভাগ্নে মেহেদী হাসান সাভারে একটি মাদ্রাসায় দাওরা হাদিস বিভাগের শিক্ষার্থী ছিল। সাভার থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়‌। বিকালে মাতুয়াইল ইউটার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় কোনও যানবাহনের ধাক্কায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ২০ দিন আগে মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। সে সময় (১৫ দিন আগে) তাকে আমি তার মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম‌। পরে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে সে বাড়ি থেকে আবার মাদ্রাসায় আসে। মাদ্রাসা বন্ধ থাকায় আজ একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল ছিল।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মাদ্রাসার ইমাম আব্দুল ওহাবের ছেলে মেহেদী। ‌বর্তমানে সাভার একটি মাদ্রাসায় লেখাপড়া করতো এবং সেখানেই থাকতো। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম