সিগারেট খাওয়া নিয়ে ২ রিকশাচালকের মারামারি, একজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ২৩:৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২৩:৫৮

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সিগারেট খাওয়া নিয়ে দুই রিকশাচালকের মধ্যে মারামারিতে মো. রমজান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাঙ্গীর ওরফে টুন্ডা জাহাঙ্গীর (৪৮) নামে অপরজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ডিএমপির যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকালে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় জাহাঙ্গীর নামে রিকশাচালক রমজানের কাছে সিগারেট খেতে চায়। সে তা দেবে না বলে জানায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে হাতাহাতি। পরে জাহাঙ্গীর ওরফে টুন্ডা জাহাঙ্গীর লাঠি দিয়ে রমজানের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। সেখানে উপস্থিত কয়েকজন তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মফিজুল আলম।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ মুগদা হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তারা উভয়ই রিকশাচালক, থাকেন গোলাপবাগ এলাকায়। তাদের দুই জনেরই গাজা সেবনের অভ্যাস রয়েছে বলে জানায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম