আসছে না পাকিস্তান, প্রথমবার খেলবে উগান্ডা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৪, ১২:৪০আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৪৭

২৬ মে থেকে ৩ জুন ১২টি দেশ নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের চতুর্থ আসরের শুরুতে শক্তিশালী পাকিস্তানের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তাদের জায়গায় প্রথমবার আফ্রিকার উগান্ডা খেলতে আসছে। 

এই আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। 

প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড।

১২ দল চূড়ান্ত করা নিয়ে কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মূলত ভিসা জটিলতার কারণে পাকিস্তান দল খেলতে আসতে পারছে না। ওদের বেশিরভাগ খেলোয়াড় সার্ভিসেস দলে খেলে থাকে। তাই এখানে এসে খেলা কঠিন।'

পাকিস্তানের বদলে আফ্রিকার নতুন শক্তি উগান্ডাকে আসতে যাচ্ছে। যদিও দলটি এখনও বিশ্বকাপে খেলেনি। তবে আফ্রিকার দলগুলোর মধ্যে ভালো করছে বলে নেওয়াজ সোহাগ বলেছেন, ‘কেনিয়ার পর উগান্ডা কাবাডিতে ভালো করছে। তাই আমরা পাকিস্তানের জায়গায় তাদের আনছি। এছাড়া আমাদের কাছে বিকল্প তেমন ছিল না। কাছাকাছি অন্য যে দলগুলো আছে, তারা সেই মানের নয়।  আমরা চাই যেন টুর্নামেন্টেটি জমজমাট হয়।'

২৩ ও ২৪ মে  বিদেশি দলগুলো ঢাকায় আসবে। ২৫ মে  হবে ম্যানেজার্স মিটিং। এরই মাধ্যমে গ্রুপিং ও ফিকশ্চারও হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের