তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবাসী যুবকের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৩, ০২:০৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:০৯

রোমানিয়ার টিকেট কনফার্ম করার কথা বলে বাসা থেকে বের হয়ে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মো. স্বপন (২০) নামে প্রবাসী যুবকের। বুধবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৭ টায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বুধবার বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তেজগাঁও রেলস্টেশনে পড়েছিল। সেখানে লোকজন ভিড় করেছিলেন, এমন অবস্থা দেখতে পেয়ে শাহিন ও মহিউদ্দিন নামে দুই যুবক তাকে উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতাল হয়ে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আমরা দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছি। এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

মৃতের ভাই গোলাম মোস্তফা ও বাবা মো. হোসেন জানান, স্বপন বেশ কয়েক বছর ধরেই মালয়েশিয়ায় বসবাস করতেন। মাঝে মধ্যে দেশে আসতেন। সম্প্রতি তিনি রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে চলতি মাসের ২ তারিখ দেশে আসেন। রোমানিয়া যেতে দালালদের মাধ্যমে বুধবার টিকিট কনফার্ম করার কথা ছিল। আর সেই কারণে বাসা থেকে বের হন। পরে সন্ধ্যায় খবর পান তিনি ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে।

নিহত স্বপন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্যাম্বুপাড়া গ্রামের ভ্যানচালক মো. হোসেনের ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর রনিমার্কেট ভুট্টোর গলিতে পরিবারের সাথে থাকতেন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম