বিএনপি নেতা এ্যানিকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ২২:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২২:০৬

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ নির্দেশ দেন।

এদিন আসামি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ওপেন হার্ট সার্জারির রোগী উল্লেখ করে কারাবিধি অনুযায়ী তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা-নেওয়ার জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালতে এ্যানির উপস্থিতিতে এ আবেদনের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

এছাড়াও এদিন ২০১৯ সালের একটি মামলায় এ্যানির স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। পুলিশের কাজে বাধাদানের অভিযোগ তুলে এ মামলাটি দায়ের করা হয়েছিল। তবে এদিন পাবলিক প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) আব্দুল্লাহ আবু উপস্থিত না থাকায় জামিন শুনানি পেছানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরা। তাদের আবেদন মঞ্জুর করে আদালত আগামী ২৩ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী বলেন, এ মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামিনে আছেন। তবে এ মামলায় তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করি আমরা। আমরা জামিন শুনানির জন্য প্রস্তুত ছিলাম। তবে রাষ্ট্রপক্ষ জামিন শুনানি পেছানোর আবেদন করে।

অ্যাম্বুলেন্সে করে এ্যানিকে আনা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আসামি ওপেন হার্ট সার্জারির রোগী। তাই কারাবিধি অনুযায়ী আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগার থেকে আদালতে আনার জন্য আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। এক্ষেত্রে আসামি নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্সের খরচ বহন করবেন।

আরও পড়ুন- বিএনপি নেতা এ্যানি চার দিনের রিমান্ডে

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম