মহাখালীতে আগুন: একজনের মৃত্যু, ৪ জন বার্ন ইনস্টিটিউটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ২২:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২৩:৩৪

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আতংকে রশি দিয়ে নামতে গিয়ে পড়ে মারা গেছেন হাসনাহেনা (২৭) নামে এক নারী। তিনি অরবিট নেটওয়ার্কিং কোম্পানিতে টেলি সেলস সেকশনে কাজ করতেন।

আর্থ কমিনিউকেশনের নেটওয়ার্কিং সেন্টার (Noc) কোম্পানির অপারেশন অফিসার তারেক হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ৯ ও ১০ তলায় তাদের অফিস। তিনটি কোম্পানি এক মালিকের। অরবিট নেটওয়ার্কিং কোম্পানিতে টেলি সেলস সেকশনে কাজ করতেন হাসনাহেনা। তার অফিস ছিল নবম তলায়। তিনি রশি দিয়ে নামতে গিয়ে পড়ে মারা যান।

এই ঘটনায় আরও চার জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রাত ৯টায় দুই জনকে  সেখানে নেওয়া হয়। তাদের একজন-কম্পিউটার ইঞ্জিনিয়ার তাওসিন আহামেদ রাকিব (২৭)। তিনি আর্থ টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং সেকশন কাজ করতেন। অপরজন সৈয়দ মেহেদী হাসান (২৭)। তিনি নবম তলায় রেশ নামে নেটওয়ার্কিং কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।

পরে আরও দুই জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। তারা হলেন-খাজা টাওয়ারের ১৩ তলার সাইফ পাওয়ার টেকের ডিজিএম এইচ এম আব্দুস সবুর (৪৩) ও তার গাড়ি চালক মো. রফিকুল ইসলাম (৪৫)।

সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।

তিনি বলেন, দুই জন আমাদের এখানে এসেছে। ধোঁয়ায় তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত মেহেদী হাসান জানান, তিনি সিঁড়ি দিয়ে নেমেছেন। ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাননি। বাহিরে আসার মুহুর্তে শ্বাস নিতে পারছিলেন না। তারপর আর কিছু জানেন না।

সেখান থেকে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে বলে জানিয়েছেন মেহেদীর বাবা আক্তার সিরাজী।

অপরদিকে, তাওসিন আহামেদ জানিয়েছেন, তিনি দশম তলায় কাজ করতেন। ঘটনার সময় ছাদে চলে যান। সেখান থেকে পাশের ভবনে যান। তারপর নিচে নামেন। তবে ১০ তলা থেকে উপরে যাওয়ার সময় চারদিকে ধোঁয়া দেখতে পান। অন্ধকারের মধ্যেই উপরে উঠেন। আর নিচে নামার অবস্থা ছিল না। পরে ছাদে গিয়ে পাশের ভবনে রশি দিয়ে পার হন।

/এআইবি/আরটি/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম