রাজধানীতে সকাল থেকে অন্তত ৪ বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৬

বিএনপির ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের দিনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অন্তত ৪টি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এরমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি, মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে ‘স্বাধীন’ পরিবহনের একটি, মোহাম্মদপুর টাউন হলের সামনে ‘পরিস্থান’ পরিবহনের একটি ও বংশালে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করা হয় ভোর সাড়ে ৫টার দিকে। স্থানীয়রা জানান, এদিন ভোরে দাঁড়িয়ে থাকা বাসটির কাছে তিন জন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। বর্তমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় এখন জানতে পারিনি।

শিকড় পরিবহনে বাস

অন্যদিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক জানান, কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিকে থামিয়ে সব যাত্রীদের নেমে যেতে বলে। এরপর তারা বাসটিতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ঘটনাস্থলে অবস্থান করছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে তিনটি আগুনে কাজ করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে সকাল ৯টার সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আর সকাল ১০টার দিকে পরিস্থান পরিবহনের বাসটিতে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। 

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম