বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড, ৫৭ জন খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ১৩:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:৫৮

১০ বছর আগে বেআইনি সমাবেশের মাধ্যমে ক্ষতিসাধনের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন— শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ছোটাছুটি করতে থাকেন।

এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম