পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ১৬:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৭:৪৫

গাজীপুরের বাসন এলাকায় পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেকট্রিশিয়ান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

রাসেল ঝালকাঠি সদর উপজেলার খাঘুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি বাসন থানার কলম্বিয়া মোগড়কাল এলাকায় থাকতেন।

মৃতের সহকর্মী মো. রঞ্জু বলেন, ‘বাসন এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে আন্দোলন চলছিল। এ কারণে গার্মেন্টস কর্তৃপক্ষ বেলা সোয়া ১১টায় আমাদের ছুটি দিয়ে দেয়। পরে আমরা বাসার উদ্দেশে রওনা দেই। পথে পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সেই গুলি রাসেলের বুকের ডান পাশে ও বাম হাতে বিদ্ধ হয়।’

তিনি বলেন, ‘আহত অবস্থায় রাসেলকে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল ৩টা ২৬ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম