তরুণীর আত্মহত্যা: প্রেমিকের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ২০:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:১৯

বিয়ের আশ্বাসে ৯ বছর আগে প্রেমের সম্পর্ক তৈরি করে এক তরুণীর সঙ্গে প্রতারণা করে জহিরুল ইসলাম (৩২)। পরে বিয়ে না করায় অভিমানে আত্মহত্যা করেন ওই তরুণী। এ ঘটনায় অভিযুক্ত জহিরুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি জহিরুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগীর। বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে জহিরুল। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ২০১৪ সালের ১৯ মে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী। এ ঘটনার দুই দিন পর ভুক্তভোগীর ভাই রাসেল বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান। ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলায় চার্জগঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম