আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে দুদকের আরেক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৩, ২০:১৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০:১৯

আপন জুয়েলার্সের ব্যবসায়িক অংশীদার দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মামলায় ৫৯ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৪০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ নিয়ে আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক।

এজাহারে বলা হয়,  দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৪ কোটি ৬৪ লাখ ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন আপন জুয়েলার্সের ব্যবসায়িক অংশীদার দিলদার হোসেন সেলিম। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৯ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৪০২ টাকার সম্পদের মালিকানা অসৎ উপায়ে অর্জন করেন ও ভোগ দখল করেন। যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তার বিরুদ্ধে রবিবার (৩১ অক্টোবর) মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ১৯ অক্টোবর দিলদার আহমেদ সেলিম ও আপন জুয়েলার্সের আরেক ব্যবসায়িক অংশীদার আজাদ আহমেদের বিরুদ্ধে  মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ১৬ কোটি ১৮ লাখ ৮২ হাজার ৫৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করে।

গত ৬ জুলাই (২০২৩) আপন জুয়েলার্সের আরেক মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম