উত্তরা ও মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১১:০০আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩:২৯

রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে ভোর পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরে মৌমিতা পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, আজমপুরে পরিস্থান বাসে যাত্রীবেশে উঠে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার সময় গাড়িতে ১২ থেকে ১৪ জন যাত্রী ছিল। হঠাৎ গাড়ির পেছন দিকে আগুন দেখতে পান যাত্রীরা। আগুন লাগার পর পরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ে পালিয়ে যায় কয়েক যুবক।

মৌমিতা পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভায়।

গত দুদিনের চেয়ে আজ সকাল থেকে সড়কে যানবাহনের বাড়তি চাপ  ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ। গত দুদিনের চেয়ে আজ সকাল থেকে সড়কে গণপরিবহনের বাড়তি চাপ। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা বেশি থাকায় সকাল থেকেই রাস্তায় দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম