দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ বাসযাত্রী বার্ন ইউনিটে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১২:১৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:১৭

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অসিম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সবুজ (৩০) যাত্রী দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এর আগে রবিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সবুজের অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের শ্বাসনালী ক্ষতিগ্রস্তসহ ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। 

তার স্ত্রী রুশেদা জানান, সবুজ নিজেও একজন পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক। তার বাসটি মেরাদিয়া রাস্তার পাশে রাখা ছিল। তার বাসের কাছে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হন সবুজ। বাসে করে মেরাদিয়া বাঁশপট্টিতে গিয়ে নামার আগ মুহূর্তে বাসটি আগুন দেওয়া হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে সবুজ। তিনি মেরুলবাড্ডা আনন্দনগর ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম