যাত্রীদের ছবি তুলতে বাস চালকদের নির্দেশনা ট্রাফিক পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৮

রাজনৈতিক অস্থিরতার মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, জানমালের ক্ষতিসাধন, অতর্কিত হামলা মোকাবিলা ও সচেতনতার লক্ষে বাসচালক ও মালিকদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

বৈঠকে বাস চালকদের প্রতিটি স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা দেন ট্রাফিক রমনা বিভাগের উপ-কমিশনার মো. জয়নুল আবেদীন।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর কলাবাগানে বাস মালিক ও চালকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপ-কমিশনার (ট্রাফিক রমনা বিভাগ) মো. জয়নুল আবেদীন বলেন, ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। প্রতিটি স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখুন। যে কোনও পরিস্থিতিতে পুলিশের সহায়তা নিন।

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের বাস মালিক ও চালকরা উপস্থিত ছিলেন। এছাড়া এডিসি (ট্রাফিক রমনা), এডিসি (ক্রাইম নিউমার্কেট), সংশ্লিষ্ট জোনের সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

/সিএ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম