১১ দিনে রাজধানীতে বিএনপির ১৭শ’ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ১৯:৪৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১:২২

বিএনপি ও সমমনা দলগুলোর মহাসমাবেশ, হরতাল, অবরোধকে কেন্দ্রে করে সহিংসতার ঘটনায় গত ২৮ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ঢাকায় বিএনপির ১ হাজার ৬৯৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১১ দিনে মামলা হয়েছে ১১৭টি।

বুধবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়,  রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ এবং সর্বশেষ ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ নিয়ে মোট ১১ দিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ জনে।

এতে আরও জানানো হয়, গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রমনা বিভাগে মামলা হয়েছে ১২টি, লালবাগে ৮টি, মতিঝিলে ৩৬টি, ওয়ারীতে ১৭টি, তেজগাঁওয়ে ৬টি, মিরপুরে ২১টি, গুলশানে ১৩টি এবং উত্তরা বিভাগে ৪টি।

/কেএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম