জিগাতলায় বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ২২:১৪আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২২:২৭

রাজধানীর জিগাতলায় পিলখানা গেটের সামনে রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম রাত ৯টা ৫১ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জিগাতলায় বাসে আগুন

এর আগে, বনানীর কাকলীতে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৮ মিনিটে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এছাড়া, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর তাঁতীবাজার মোড় এলাকায় আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম