কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৩, ১৫:০৫আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫:০৫

নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবীর পলকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বেলা আড়াইটায় তাকে গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ এর নতুন অধিনায়ক  মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করীম পলকে বাসা থেকে তুলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী জানান, গভীর রাতে বিএনপি ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবীর পলকে তার ধানমন্ডির বাসা থেকে কয়েকজন এসে তুলে নিয়ে যান। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম