গাজীপুরে কোনাবাড়ী জরুন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পোশাকশ্রমিক জালাল উদ্দিন (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত জালাল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি ইসলামিয়া গার্মেন্টসের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
এর আগে গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হন জালাল উদ্দিন। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।









