বড় দলগুলোর সঙ্গে আবার বসতে চান পিটার হাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ২০:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২১:১১

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৩ নভেম্বর) মার্কিন দূতাবাসের মুখপাত্র এক খুদে বার্তায় জানানো হয়, তিনটি বৃহৎ রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করার সময় চেয়ে তিনি অনুরোধ করেছেন।

খুদে বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সব পক্ষকে সহিংসতা ও সংযম বজায় রাখার আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করে না এবং শর্তহীন সংলাপের জন্য সব পক্ষকে আহ্বান জানায়।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ভিসানীতি ব্যবহার করা হবে বলেও পুনরায় মনে করিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা সবসময় বলি যে অপছন্দ করলেও কিছু জিনিস আমাদের করতে হয়।’

তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়টি বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ। বাংলাদেশের জনগণ যে জনপ্রতিনিধিদের নির্বাচন করেছেন, তারা সবাই মিলে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সংবিধান তৈরি করেছেন। সেই সংবিধানটি নানা সময় কাটাছেঁড়া করা হয়েছে বিভিন্ন সামরিক সরকারের সময়ে। গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পর আমরা এটিকে মোটামুটি আবার আগের জায়গায় আনার চেষ্টা করেছি। সেই সংবিধান অনুযায়ী এবং সংবিধানের আলোকে যে আইন প্রণয়ন হয়েছে সেটি অনুযায়ী নির্বাচন হবে।’

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম