সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ৪২ কোটি টাকা দিচ্ছে জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৩৫

বন্ধুত্ব ও সহযোগিতার অংশ হিসেবে জাপান সরকার নবগঠিত অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিসট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৫৭৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪২ কোটি টাকা) অনুদান দিচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দু-দেশের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধনকে শক্তিশালী করাই এই অনুদানের উদ্দেশ্য বলে জানিয়েছে  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি এক্সচেঞ্জ নোট স্বাক্ষরিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাপান সরকারের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে বরাদ্দকৃত অনুদান ব্যবহার করা হবে। ২০২৩ সালে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় কয়েকটি সমুদ্রগামী বোট পাবে, যা বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূলের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করা হবে। এছাড়াও বোটগুলো বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতাকে আরও শক্তিশালী করাসহ ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগের সময় নাগরিকদের নিরাপত্তা ও উদ্ধারকাজে ব্যবহার হবে।

স্বাক্ষর অনুষ্ঠানটি প্রতিশ্রুত পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের একটি সাক্ষ্য বহন করে, যা বন্ধুত্ব, সহযোগিতা ও নিরাপদ ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম