মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৭

মাদারীপুরে কালকিনিতে স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলার একমাত্র আসামি মিলন মন্ডলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, মিলন জঘন্য অপরাধ করেছেন। তার অনুকম্পা পাওয়ার সুযোগ নাই।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি অ্যাডভোকেট এস এম শাহজাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শামীম খান ও ফারহানা রুনা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আজকের রায়ে আমরা সন্তুষ্ট। এখন রায় কার্যকরের অপেক্ষায় থাকবো।

এর আগে ২০১৭ সালের ২১ আগস্ট মাদারীপুরে কালকিনিতে স্কুলছাত্রী নিতু মন্ডল হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দিন আহমেদ এ রায় দেন।

পরে অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামি মিলন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলন মন্ডল নবগ্রাম আলিসার কান্দি গ্রামের বিরেন মন্ডলের ছেলে। নিহত নিতু মন্ডল ডাসারের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর নিতু মন্ডল স্কুলে যাওয়ার সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের মিলন মন্ডল। নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ ঘটনায় ওই দিনই ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নির্মল মন্ডল।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলার একমাত্র আসামি মিলন মন্ডলকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন বিচারক। এরপর নিয়ম অনুসারে মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম