চাঁদাবাজির অভিযোগে ব্যাংক পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৫১

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চাঁদাবাজি, ভূমি দখল,গাছপালা কাটার অভিযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসিনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. আজাদ রহমান।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন— মোক্তার হোসেন, মোশাররফ হোসেন,  আশরাফ হোসেন, আরিফ হোসেন, শাকিল আহসান, মো. শামীম, কামাল ও শুভ।

বাদী আজাদ রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়,  ২০১৩ সালে বাদীসহ ঢাকা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী মৌজায় ৩৫ শতাংশ জমি কেনেন। গত ১২ বছর ধরে ওই জমি তাদের ভোগ দখলে রয়েছে। জমিটি একটি হাসপাতাল নির্মাণের জন্য কেনা হয়। ২০২২ সালের ২৪ নভেম্বর দুর্বৃত্তরা ওই জমিতে থাকা ১২ লাখ টাকার  গাছ কেটে নিয়ে যান। গত ১৫ অক্টোবর বিকাল ৫টার সময় এনায়েত উল্লাহর নেতৃত্বে আসামিরাসহ ৫০/৬০ জন সন্ত্রাসী ওই জমির দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে প্রায় ১০০ প্রকার গাছ কেটে ফেলেন, যার মূল্য সাত লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, সেখানে থাকা বিপুল পরিমাণ রড সিমেন্ট ইট বালু জোরপূর্বক নিয়ে যান। সেখানকার অফিস কক্ষে থাকা কম্পিউটার, চেয়ার, টেবিল, গ্লাস ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করেন। খবর পেয়ে আইনজীবীরা সেখানে গেলে তাদেরকে মারধর করা হয়। এনায়েত উল্লাহ আইনজীবীদের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ওই জমিতে আইনজীবীরা যেতে পারবেন না বলে সে গালিগালাজ করেন। এ সময় পিস্তল বের করে এনায়েত উল্লাহ আইনজীবীদের হত্যার হুমকি দেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম