হরতাল-অবরোধে পণ্যবাহী ও গণপরিবহনকে নিরাপত্তা দেবে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৬:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৬:৫২

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচির দিনে পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনকে এস্কট বা নিরাপত্তা দিবে র‌্যাব। শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশের এ বিশেষ সংস্থাটি।

র‌্যাব জানায়, সম্প্রতি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল মহাসড়কের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগসহ হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতংক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ কারণে দেশব্যাপী পণ্যবাহী পরিবহন, তেলবাহী লরি, দূরপাল্লার যাত্রী পরিবহন ও অন্যান্য যানবাহন নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যানবাহন মালিকদের চাহিদা অনুযায়ী র‌্যাবের তত্ত্বাবধানে এস্কর্ট প্রদান করে দেশের বিভিন্ন অঞ্চলে যানবাহন পৌঁছে দেওয়ার কার্যক্রম গ্রহণ করেছে।

গত ৩০ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত র‌্যাব দেশব্যাপী পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনের দুই শতাধিক কনভয় এর মাধ্যমে সর্বমোট ১৭ হাজারের অধিক যানবাহনকে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। র‌্যাবের মোট চার শতাধিক এস্কর্টের মাধ্যমে এই যানবাহনের কনভয়গুলোকে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। দেশের ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল সচল রেখে অর্থনৈতিক ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে র‌্যাব পণ্যবাহী পরিবহন ও অন্যান্য যানবাহন মালিকদের চাহিদার পরিপ্রেক্ষিতে এস্কর্ট প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম