মধ্যরাতে ধানমন্ডি ও মিরপুরে দুই বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ০১:০১আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:১৮

বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগেই রাতে একাধিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার ( ১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে ২০ মিনিটের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে দুইটি গণপরিবহনে আগুন লাগানো হয়। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনার ২০  মিনিট পর রাত ১২টা ১০ মিনিটের দিকে মিরপুরে কালশি রোডে বসুমতি পরিবহনের আরেকটি একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।  তিনি জানান, খবর পায়ে ধানমন্ডিতে মৌমিতা পরিবহনের একটি বাসে ও মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে লাগানো আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ১২টা ১ মিনিটে মৌমিতা পরিবহনের বাসটির আগুন নেভায়।  তাছাড়া, ১২টা ১০ মিনিটে পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে বসুমতি পরিবহনের বাসে লাগানো আগুন নেভায়।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে আরও দুইটি বাসে আগুন দেওয়ার ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এছাড়া সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

উল্লেখ্য, রবিবার (১৯ নভেম্বর) থেকে আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অভিযোগ এনে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম