বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৯

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের বিমান বাহিনীর চিফ অব স্টাফ লেঃ জেনারেল রাফেত ডালকিরান। মঙ্গলবার (২১ নভেম্বর) তুরস্কের রাজধানী আংকারাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি রাফেত ডালকিরান তার বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রায় তুরস্কের সামরিক সহযোগিতা অব্যাহত থাকার বিষয়টি ব্যক্ত করেন।  

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, তুরস্কে কর্মরত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টারা, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনৈতিক কোরের সদস্যরা, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা, বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরা এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।     

রাষ্ট্রদূত এম আমানুল হক তার বক্তব্যে ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এরপর তিনি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বি-পাক্ষিক সামরিক গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে বিশদ আলোচনা করেন।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম