বিএনপি নেতা জাহাঙ্গীরসহ ১১ জনের কারাদণ্ড, খালাস ৩৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮:১৫

দশ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। 

বুধবার (২২ নভেম্বর) বিকালে ঢাকার দশ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

কারাদণ্ড পাওয়া অপর আসামিরা হলেন, উওরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল,  সালাম ও নাইম।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৩৮ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় এ মামলা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করে পুলিশ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম