ডেমরায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১২:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:০৬

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিন জন যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, লেগুনার সঙ্গে ডেমরা-গুলিস্তান পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন মারা গেছে বলে খবর পেয়েছি। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পোদ্দার জানান, লেগুনাতে ১২ থেকে ১৩ জন মতো যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আমরা গুরুতর আহত পাঁচ জনকে ঢামেক হসপাতালে পাঠিয়েছি। সেখানে তিনি জন মারা গেছেন, আর দুজনের অবস্থাও গুরুতর। বাকি যাত্রীরা কোথায় গিয়েছে, খবর নেওয়া হচ্ছে।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক