সিএফসির ব্যবস্থাপনা পরিচালক পুননির্বাচিত হলেন রাষ্ট্রদূত বেলাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৪

রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল টানা দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজের ব্যবস্থাপনা পরিচালক পদে ভোটে বিজয়ী হয়েছেন। বুধবার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল একমাত্র প্রতিপক্ষ ইতালির ড. মাসিমিলানো ফাবিয়ানের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছেন।

প্রতিষ্ঠানটির ৩৫তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় সদস্যরা গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন। রাষ্ট্রদূত বেলাল ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন। ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ৩১তম বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় রাষ্ট্রদূত বেলাল সর্বসম্মতিক্রমে ৪ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এক শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, দ্বিতীয় মেয়াদে এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্বাচিত হওয়ায় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আরও কাজ করার সুযোগ পাবেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

কমন ফান্ড ফর কমোডিটিজ একটি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি তার সদস্য দেশগুলোতে পণ্যমূল্য চেইনের সাথে জড়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা প্রদান করে। সংস্থার লক্ষ্য হলো পণ্য উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা, সমবায় এবং প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা।

মোহাম্মদ বেলাল মার্চ ২০১৪ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ সময় একই সাথে তিনি ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হারজেগভিনারও দায়িত্ব পালন করেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম