গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা জঙ্গিদের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৫:৩৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ পাঁচ সদস্যকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. মশিউর রহমান ওরফে রাসেল (৩৭), আবু সুফিয়ান (২০), সালা উদ্দিন (৪৩), আলাউদ্দিন (৩১) ও মো. জুলহাস হোসেন ওরফে জুলাস (২৫)। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ সাংগঠনিক দলিলপত্র জব্দ করা হয়।

এটিইউ জানায়, তারা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্ট, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংস, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে করে আসছিল।

এটিইউ’র সংবাদ সম্মেলন

রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাড়িধারায় এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটিইউ’র অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) এস এম হাসনুল জাহিদ।

তিনি বলেন, গ্রেফতার পাঁচ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য। তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এছাড়া তারা জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠকেসহ বিভিন্ন পরিকল্পনা করে আসছিল।

জব্দ করা মোবাইল ফোন ও দলিলপত্র

তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে  মশিউর রহমান, আবু সুফিয়ান ও আলাউদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ জেলা নায়ক। সালাউদ্দিন জেলা প্রতিনিধি এবং মো.জুলহাস হোসেন ওরফে জুলাস সদস্য হিসেবে সংগঠনকে সমর্থন, সংগঠনের জন্য চাঁদা প্রদান ও চাঁদা উত্তোলন, পরিকল্পনা ও প্ররোচনার দায়িত্ব পালন করে আসছিল। তারা ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য সংগ্রহ করে চাঁদা আদায়ের মাধ্যমে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতার আসামিরা ও তাদের পলাতক সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে করে আসছিল৷ তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের