নোয়াখালী-১ আসনের নতুন সীমানা বৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৮আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৮

নোয়াখালী-১ আসনের বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।

বুধবার (২৯ নভেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি ওই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ড. মুহাম্মদ ইয়াসিন খান।  

এর আগে ওই আসনের সাবেক সংসদ সদস্যসহ তিন জনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১১ জুলাই এ রুল জারি করেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়।

তিন রিটকারী হলেন­–নোয়াখালী-১ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. ইকবাল হোসাইন চৌধুরী ও বজরা ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম পাটোয়ারী।

রিটের পর মাহবুব উদ্দিন খোকন ১১ জুলাই সাংবাদিকদের জানিয়েছিলেন, নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নং সংসদীয় আসন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই সীমানায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এবার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে সীমানা গেজেট প্রকাশ করা হয়।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম